কক্সবাজার ও কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত
- আপডেট সময় : ০২:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৬৯০ বার পড়া হয়েছে
কক্সবাজার ও কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।
কক্সবাজারের টেকনাফে পিকআপ ভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় টেকনাফগামী আন্তর্জাতিক সংস্থা ডব্লিউএফপির নিজস্ব পিকআপ ভ্যানের সাথে কক্সবাজারমুখি একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে সড়কে পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই চালকসহ গাড়ীতে থাকা এক নারী নিহত এবং দুই যাত্রী আহত হন।
কুষ্টিয়ার দৌলতপুরে মেয়ের বাড়ীতে এসে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন মা আনোয়ারা খাতুন। জানা যায়, এক মাস আগে গাইবান্ধা থেকে কুষ্টিয়ার দৌলতপুরে মেয়ের বাড়ীতে বেড়াতে আসেন তিনি। সকালের দিকে বাড়ীর পাশে দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় অপর দিকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
























