০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

‘ওলিস’ সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন এস এম নুরুজ্জামান

এস. এ টিভি
  • আপডেট সময় : ১১:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ১৫২০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার (ওলিস) আয়োজিত মর্যাদাপূর্ণ “ওলিস ২০২৬ অটাম” সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান। আগামী ২১ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জাপানে এই সেমিনারটি অনুষ্ঠিত হবে।

সম্প্রতি জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট সুকাসা ইয়োনেকুরা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে একমাত্র তিনিই অংশগ্রহণ করছেন। আন্তর্জাতিক বীমা খাতের অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত মান উন্নয়নের এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য তাকে সম্পূর্ণ অর্থায়ন করা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে।

এস এম নুরুজ্জামান বাংলাদেশের বীমা শিল্পে দীর্ঘ প্রায় তিন দশক ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ১৯৯৭ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে তিনি তার পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে প্রায় এক দশক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সাফল্যের সাথে কাজ করেন।

২০১৩ সালের নভেম্বরে তিনি জেনিথ ইসলামী লাইফে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। নিজের মেধা, দক্ষতা ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি দেশের বীমা খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনে যুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ও সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত দক্ষতা উন্নয়ন ও সাংগঠনিক প্রয়োজনে তিনি ইতিপূর্বে জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। জাপানের এই সেমিনারে তার অংশগ্রহণ জেনিথ ইসলামী লাইফ এবং দেশের সামগ্রিক বীমা খাতের জন্য একটি অত্যন্ত ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘ওলিস’ সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন এস এম নুরুজ্জামান

আপডেট সময় : ১১:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬