ওএমএস পণ্য ক্রেতাদের পরিচিতি কার্ড দেয়া হবে : খাদ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৮৪৫ বার পড়া হয়েছে
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কার্ডের মাধ্যমে ওএমএস কার্যক্রমের আওতায় চাল বিতরণ কর্মসূচি খুব শিগগিরই শুরু হবে। ডাটাবেজ ধরে কার্ড তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী।
খোলাবাজারে বিক্রয় কার্যক্রমের পরিস্থিতি দেখতে নওগাঁর পোরশা উপজেলার কপালির বাজারে আকস্মিক পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী। সেখানেই কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। একই কর্মসূচি থেকে বার বার চাল তুলে তা বাজারে বিক্রির প্রবণতা কার্ড ব্যবহারে কমে আসবে বলে মত দেন খাদ্যমন্ত্রী। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএসের চাল কিনতে পারবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কার্যক্রম চালু করা হচ্ছে। তিনি আরও বলেন, মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। প্রায় ৫০ লাখ পরিবার প্রতিমাসে একবার করে ৩০ কেজি চাল পাবেন।




















