ঐতিহাসিক সাত মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সভাপতির শ্রদ্ধা জানানোর পর দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্টে ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।





















