০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

এসডিজির লক্ষ্য বিএনপির রাজনৈতিক অঙ্গীকারেই ছিল: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ঘোষণার অনেক আগেই বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও উন্নয়ন দর্শনে এর মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এসডিজি বিষয়ক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, এসডিজির লক্ষ্য অর্জনে প্রান্তিক পর্যায়ের কারিগর, হস্তশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের জীবনমান উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের আর্থিক সহায়তার পাশাপাশি পণ্যের মানোন্নয়ন, ডিজাইন, ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, শীতলপাটি প্রস্তুতকারী, কামারসহ গ্রামীণ কারিগরদের শুধু মূলধন দিলেই হবে না। উন্নত কাঁচামাল সংগ্রহ, আধুনিক ডিজাইন ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তাদের পণ্য আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে বাজারজাত করতে হবে। এতে পণ্যের মূল্য বাড়ার পাশাপাশি কারিগরদের আয় ও কর্মসংস্থানও বাড়বে।

মন্ত্রী জানান, সরকার, বেসরকারি খাত ও এনজিওর সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে। বিভিন্ন এলাকায় পাইলট প্রকল্প পরিচালনার মাধ্যমে ত্রুটি চিহ্নিত করে তা সংশোধন করা হচ্ছে।

সংস্কৃতি খাতের উন্নয়নে ঢাকায় ‘থিয়েটার ডিস্ট্রিক্ট’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। সেখানে আলোকসজ্জা, মেকআপসহ থিয়েটারের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার কর্মীদের এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ থাকবে।

এ ছাড়া স্পোর্টস ইকোনমি বা ক্রীড়া অর্থনীতি গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন আমির খসরু। থাইল্যান্ডের ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ মডেলের উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশেও গ্রামীণ পণ্যকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আমির খসরুর দাবি, বিএনপির নির্বাচনী ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ এসডিজির নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে যেতে সক্ষম হবে। তিনি বলেন, এসডিজি কোনো দান বা করুণার বিষয় নয়; বরং মানুষের সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রক্রিয়া।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে নেওয়া বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বর্তমান রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়িত হলে বাংলাদেশ আন্তর্জাতিক এসডিজি সূচকেও আরও এগিয়ে যাবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এসডিজির লক্ষ্য বিএনপির রাজনৈতিক অঙ্গীকারেই ছিল: আমির খসরু

আপডেট সময় : ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬