এসএ গ্রুপের পরিচালক নূর নাহার বেগমের মরদেহ সকালে ঢাকায় এসে পৌঁছেছে
- আপডেট সময় : ১১:৪৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৬১৫ বার পড়া হয়েছে
এসএ টিভি ও এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদের সহধর্মিনী এবং এসএ পরিবহন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও এসএ গ্রুপের পরিচালক নূর নাহার বেগমের মরদেহ সকালে ঢাকায় এসে পৌঁছেছে।
সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ তাঁর গুলশানের বাসভবনে নিয়ে আসা হয়। মরদেহ সেখানে পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তার পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। আজ বাদ জোহর ঢাকার গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেলা ৩টায় মরদেহ নেয়া হবে কাকরাইলের এসএ পরিবহনের প্রধান কার্যালয়ে। সেখানে দ্বিতীয় জানাজা হবে। আগামীকাল বুধবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ির আমিরাবাদের বটখীল গ্রামে তৃতীয় জানাজাশেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে তাঁকে। কিডনি সংক্রান্ত জটিলতায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার ইন্তেকাল করেন তিনি।
























