এশিয়ান কাপের মিশন শুরু বাংলাদেশ নারী ফুটবল দলের
- আপডেট সময় : ০৪:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মঙ্গলবার এশিয়ান কাপ মিশন শুরু করছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের মুখোমুখি হবে টাইগ্রেসরা। অভিজ্ঞতা আর শক্তির বিচারে বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ, মাঠে সেরাটা দিতে প্রত্যয়ী আফিদারা। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।
সিডনির সকালে জুবলি স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপ মঞ্চে অভিষেকেই সামনে ৯ বারের চ্যাম্পিয়ন চীন। ফিফা র্যাংকিংয়ে দুই দলের পার্থক্য আকাশ-পাতাল চীন ১৭, বাংলাদেশ ১১২।
তবুও সতর্ক চীনের কোচ। তার মতে, চাপে থাকবে চীনই। কারণ বাংলাদেশের হারানোর কিছু নেই।
অধিনায়ক আফিদার চোখ জয়-পরাজয়ের চেয়ে ভালো খেলা। সিডনিতে টানা প্রস্তুতিতে ঝালিয়ে নিয়েছে বাংলার মেয়েরা।
কোচ পিটার বাটলারের দলে আছেন অনূর্ধ্ব-১৯ সাফের সেরা আলপি আকতার। নারী লিগে ২৯ গোল করা এই ফরোয়ার্ড অপেক্ষায় বড় মঞ্চের অভিষেকের। আক্রমণে তহুরা, শামসুন্নাহার, সাগরিকারা মরিয়া নিজেদের প্রমাণে। মাঝমাঠে মনিকা, ঋতুপর্ণা, স্বপ্নার কাঁধে দায়িত্ব। রক্ষণে ভরসা আফিদা ও শিউলি আজিম।
অঘটনের স্বপ্নে বিভোর নন কোচ। তার চাওয়া চাপমুক্ত থেকে শেখার মঞ্চে সেরাটা দিক শিষ্যরা।



















