এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন আগামীকাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৬৭০ বার পড়া হয়েছে
দেশে প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন শুরু হচ্ছে কাল। চারদিনব্যাপী সম্মেলনে ৪৩ দেশের ৪২ প্রতিনিধি অংশগ্রহণ করবে।
সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ প্রথমবারের মতো এ ধরনের একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এর মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা, ভ্যালু চেইন আধুনিকীকরণ ও কৃষিপণ্যের রপ্তানি ক্ষেত্র বৃদ্ধিসহ আঞ্চলিক সহযোগিতার আরো উন্নয়ন ঘটানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল অনুষ্ঠান শেষে ৯ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।





















