এফএ কাপে সালফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে সালফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। রাতের আরেক ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয় তুলে নিয়েছে লিভারপুল।
ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। বল দখলে আক্রমণে ব্রাইটনের বিপক্ষে এগিয়ে থেকে তিনটি গোল দেয় অলরেডরা। ম্যাচের ৪২ মিনিটে কেরকেজের ক্রস থেকে গোল করেন কার্টিস জোন্স। পরে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয় হাফে দুইটি গোল করে স্বাগতিকরা। ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দারুণ ফর্মে থাকা হাঙ্গেরির মিডফিল্ডার ডোমিনিক সোবোসজলাই। আর পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন মোহাম্মদ সালাহ। অন্যদিকে ফিনিশিং ব্যর্থতায় পুরো ম্যাচে গোলের দেখা পায়নি ব্রাইটন। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।























