এনসিপি নেতা পাটওয়ারির ওপর হামলায় ৮ জনের নামে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও শতাধিক জনকে আসামি করা হয়েছে। মামলার প্রতিবাদে সদর থানা ঘেরাও করেছে বিএনপি-ছাত্রদল।
শুক্রবার রাত ৯টার দিকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদকে প্রধান আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরই বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এসময় বাইরে থেকে ইটপাটকেল ছোড়া হয়। থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন পাটোয়ারীসহ এনসিপির নেতৃবৃন্দ। পরে জেলা বিএনপির নেতারা কর্মীদের শান্ত করলে পুলিশ পাহারায় পাটোয়ারীদের নিরাপদে বের করা হয়।
























