একদিনেই ইরানকে গুঁড়িয়ে দেয়া সম্ভব : ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আবারও ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, একদিনেই ইরানকে গুঁড়িয়ে দেয়া সম্ভব।
ট্রাম্প বলেন, ইরানের পুরো জ্বালানি খাত, প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সবকিছুই শেষ করে দেয়া যায়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন।
হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা সব জাহাজ ইরান নিয়ন্ত্রণ করতে পারে না। তার ভাষ্যমতে, হয় প্রতিটি জাহাজ নিরাপদে চলাচল করবে নতুবা একটিও নয়। ট্রাম্প জানান, এই অবরোধ অনেকটা ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার মতো হবে, তবে আরও বড় পরিসরে। এর ফলে আরও বেশি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রে আসবে বলে তিনি দাবি করেন।
























