একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে উপজেলার জোড়াগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোস্তফা, তার স্ত্রী জ্যোৎস্না বেগম ও ছেলে আহমদ হোসেন।এ ঘটনায় নিহত মোস্তফার আরেক ছেলে সাদ্দামকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাবা-মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। জোড়াগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে কেন তাদের হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

















