এই বাজেট হচ্ছে অর্থনীতিকে স্থিতিশীল করার বড় চ্যালেঞ্জ : ফাহমিদা খাতুন
- আপডেট সময় : ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলিকে সুরক্ষা দেয়া এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই জাতীয় বাজেটের মূল অগ্রাধিকার হওয়া প্রয়োজন। ধানমন্ডির একটি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য সিপিডির সুপারিশমালা সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে। এ সময় সেন্টার ফর পলিসি ডায়ালগ… সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এই বাজেট হচ্ছে অর্থনীতিকে স্থিতিশীল করার বড় চ্যালেঞ্জ।
চলমান অর্থনৈতিক চাপের মধ্যেই প্রস্তুত হচ্ছে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় এটি বিশেষ গুরুত্ব বহন করছে।
বর্তমানে জাতীয় অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি, কম রাজস্ব আদায়, ধীরগতির বাজেট বাস্তবায়ন এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা।
বিনিয়োগ এবং কর্মসংস্থান কমে যাওয়া, রপ্তানি কমে যাওয়ার মত সমস্যগুলোও অর্থনীতিকে ফেলেছে কঠিন চাপের মুখে।
জাতীয় অর্থনীতিকে সুসংহত করতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করা হয়।
বাস্তবতার নিরিখে বাজেট তৈরী হলে তা দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে, এমন মন্তব্য করা হয়েছে সিপিডির এই সংবাদ সম্মেলনে।




















