এ বছর শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বেগম খালেদা জিয়া
- আপডেট সময় : ০৮:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আজ বিশ্ব নারী দিবস। এ বছর শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ছয় নারী। অনুষ্ঠানে নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সবাই কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবেন বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। এসময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান বলেন, খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা।
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।- প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় নারী। রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। খালেদা জিয়ার পক্ষে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যরিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নানা পরিকল্পনা নেয়া হলেও এর সুফল পেতে হলে ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।বাইট:
অনুষ্ঠানে ডা. জোবায়দা রহমান বলেন, শত অত্যাচার ও প্রতিকূলতার মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি ছিলেন সবার সাহসের অনুপ্রেরণা। তিনি বিশ্বাস করেন নারী এগিয়ে গেলেই একটি জাতি প্রকৃত অর্থে এগিয়ে যায়।
এসময় তিনি আরো বলেন, এমন এক বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি নারী পূর্ণ নিরাপত্তা পাবেন। তিনি আশা করেন এবারের নারী দিবস হবে সাম্যতা, ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার এক বলিষ্ঠ অঙ্গীকার।”
এদিকে, আট বিভাগ থেকে ৩৯ নারীর মধ্যে ৫ জনকে পুরস্কৃত করা হয়েছে। এদের মধ্যে খুলনার ববিতা খাতুন, চট্টগ্রামের শমলা বেগম, রংপুরের নুরবানু কবীর, ময়মনসিংহের নূরুন নাহার আক্তার, ঢাকার আফরোজা ইয়াসমিনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




















