উন্নয়নের ছোঁয়া লাগেনি শেরপুরের ঝিনাইগাতীর বেদে পল্লীতে
- আপডেট সময় : ০১:৪৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ২০৫৭ বার পড়া হয়েছে
উন্নয়নের ছোঁয়া লাগেনি শেরপুরের ঝিনাইগাতীর বেদে পল্লীতে। ফলে যাযাবর অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তারা। তাদের অভিযোগ, বারবার আশ্বাস পেলেও এখনো পায়নি সরকারি ঘর, রাস্তাসহ অন্যান্য সুযোগ-সুবিধা। যদিও স্থানীয় প্রশাসন বলছেন, দ্রুত পরিদর্শন করে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
২০১০ সালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণডে ফলাই গ্রামে প্রথমে শতাধিক পরিবার জমি কিনে বস্তি স্থাপন করেন। পরে পর্যায়ক্রমে ঢাকা সাভারসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই আসেন এগ্রামে, কিনেন নিজ অর্থায়নে জমি। বর্তমানে ১১৪টি পরিবারে ৬৩৩ জন সদস্য বসবাস করছেন। এদের মধ্যে ভোটার রয়েছেন ৪০০জন।
দীর্ঘ ১২ বছরে এই পল্লীতে লাগেনি সরকারের উন্নয়নের কোন ছোঁয়া। এই পল্লীর প্রবেশ করার মতো নেই কোন রাস্তা। নেই থাকার জন্য ঘর, জরাজীর্ণ ঝাপড়িঘরে থাকেন তারা। পল্লীতে নেই কোন স্কুল, ফলে শিশুরা হচ্ছেন শিক্ষা থেকে বঞ্চিত।
তাদের আরো অভিযোগ, বয়স পার হলেও পল্লীর কেউ পায়নি বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধি ভাতার কার্ড। পাশাপাশি নেই স্যানেটারি ল্যাপটিন, কিশোরীরদের নিরাপদ গোসল খানা ও টিউবওয়েল।
স্থানীয় স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করলে ও তা খুবই অপ্রতুল, এজন্য প্রয়োজন সরকারের সহযোগিতা।
এদিকে, দ্রুতই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।
বেদেপল্লীর অনেকেই আর্থিক সংকটে নিজের আদি পেশা ঝাড় ফুক শিংগা লাগানো, সাপ খেলা দেখানো ও সাপ ধরা ছেড়ে দিয়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন।













