উখিয়ায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে বিজিবি।
গত রাতে উপজেলার রত্নাপালং ইউনিয়নে ইয়াবার একটি বড় চালান আসার খবরে অবস্থান নেয় বিজিবি। সীমান্তের দিক থেকে আসা ৪/৫ জনের একটি দলকে সন্দেহ হলে, তাদের থামার নির্দেশ দেয়া হয়। এ সময়, তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে, হামলাকারীরা পালিয়ে গেলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।






















