ঈশ্বরদীতে এবার লিচুর ফলন বিপর্যয়
- আপডেট সময় : ০৫:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে এবার লিচুর ফলন বিপর্যয় দেখা দিয়েছে। মাত্র ২০ ভাগ গাছে লিচু টিকেছে। এতে লোকসানে পড়েছেন চাষীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফলন খারাপ হয়েছে বলে মনে করে, কৃষি বিভাগ।
পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর, মানিকনগর, জয়নগর, মিরকামারিসহ বিভিন্ন গ্রামে ঢুকলেই চোখে পড়বে রসালো ফল লিচুর বাগান। ঢাকা-চট্রগ্রামসহ সারাদেশের চাহিদার বড় যোগান দেওয়া হয় এখান থেকে। যে কারণে ঈশ্বরদীকে বলা হয় লিচুর রাজধানী। এবার উপজেলায় তিন হাজার এক’শ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। প্রতিবছর বাম্পার ফলন হলেও, এবার দেখা দিয়েছে বিপর্যয়। গাছগুলোতে দেখা মেলেনি আশানুরুপ লিচু। উৎপাদন খরচ না ওঠায় লোকসানে পড়তে হবে বলে জানিয়েছে চাষিরা।
জানুয়ারিতে হঠাৎ করেই শীত কমে গেলে কাঙ্খিত মুকুল বের হয়নি। প্রাকৃতিক কারনে ফলন বির্পযয় হয়েছে। এখানে কারো কিছু করার নেই বলে দাবি, কৃষি বিভাগের।
আগামীতে ফলন বির্পযয় কাটিয়ে লাভের আশা করছে কৃষক।



















