ঈদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের আশঙ্কা
- আপডেট সময় : ০৮:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঈদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের আশঙ্কা করা হচ্ছে। ঈদের আগে যানজটমুক্ত করতে না পারলে ভোগান্তি বাড়বে ঘরমুখো যাত্রীদের। মহাসড়কে যানজটের অন্যতম কারণ হলো অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল। বেপরোয়া গতির তিন চাকার অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে ভোগান্তি নিরসনের কথা জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহে ১৫টি পয়েন্টে যানজটের ভোগান্তি পোহাতে হয় ঈদে ঘরমুখো যাত্রীদের। সড়কেরও বেহাল দশা। এছাড়া মহাসড়কের দুইপাশে অবৈধ স্থাপনা। এর ফলে যানজটের আশংকা করছেন পরিবহনের চালকরা। ঈদের আগে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি দূরপাল্লার পরিবহন চালকদের। সেই সাথে তিন চাকার বাহন চলাচলেরও অভিযোগ তাদের।
তবে তিন চাকার অটোরিকশা চালকরা বলছেন ভিন্ন কথা। যানজটের জন্য তারা দুষছেন বাস চালকদের।
অপরদিকে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের হস্তক্ষেপ দাবি নাগরিক নেতাদের
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাজার উচ্ছেদের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আর ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানিয়েছে পুলিশ।
সকলের সম্মিলিত প্রয়াসে আনন্দময় হবে ঈদ যাত্রা, এমনাই প্রত্যাশা সবার।




















