ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ
- আপডেট সময় : ০৮:০১:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৮০৭ বার পড়া হয়েছে
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফ্লাইওভারসহ অন্যান্য চলমান উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখতে আবারও নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ঈদকে সামনে রেখে গাজীপুরের সড়ক বিভাগ ও আইনপ্রয়োগকারী সংস্থার সাথে ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন তিনি ।
টঙ্গী হতে গাজীপুর চৌরাস্তা এবং বাইপাস,নবীনগর -চন্দ্রা,ভোগড়া-চন্দ্রা-কালিয়াকৈর- এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে। ঈদের আগের ২দিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায় তাই বিজেএমই’র সাথে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবিলার প্রস্তুতি নেয়ারও নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন , স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সরকার। এ বিষয়ে পুলিশ ট্রাফিক বিভাগসহ অন্যান্য সংস্থাগুলোকে নজরদারি বাড়াতে হবে।
























