ঈদ উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের মিলন মেলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
- / ১৮৬৮ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের মিলন মেলা বসেছে।
সকাল থেকেই সৈকতে হাজারো পর্যটকের উপস্থিতি লক্ষ করা যায়।তবে আগতদের মধ্যে বেশির ভাগই স্থানীয় পর্যটক। সৈকতের বালিয়ারীতে হইহুল্লোরে বিশেষ এ দিনটি উদযাপন করছেন তারা। অনেকে আবার সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের বুকে আছড়ে পড়া ছোট বড় ঢেউ। পর্যটকদের ভীড়ে বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ। আগামী কয়েকদিন দেশী বিদেশী আরো বেশি সংখ্যক পর্যটক আসবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।






















