ইসি গঠন নিয়ে বিএনপি সহযোগিতা না করে বিদ্রুপ করছে : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
ইসি গঠন নিয়ে বিএনপি সহযোগিতা না করে বিদ্রুপ করছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠান ও টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিএনপিকে উদ্দেশ্যে করে ড. রাজ্জাক বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপি ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে। তিরস্কার বন্ধ করে দেশের স্বার্থে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার পরামর্শ দেন কৃষিমন্ত্রী। এদিকে, সাগর-রুনী হত্যাকান্ড দুঃখজনক উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, এই বিচার নিয়ে সরকার বিব্রত।





















