ইসলামী ব্যাংকের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকী পালন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মোহাম্মদ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা, মোহাম্মদ ইয়াহিয়া, জে.কিউ.এম. হাবিবুল্লাহ-এফসিএস, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
























