ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করতে যাচ্ছে কয়েকটি মুসলিমপ্রধান দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৭০৩ বার পড়া হয়েছে
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ওমানসহ আরও চারটি দেশ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে। এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোসও।
এর আগে চলতি সপ্তাহে দখলদার রাষ্ট্রটির সঙ্গে শান্তি চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দিলেও সেই পাঁচটি দেশ নিয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেননি। এদিকে নির্বাচনী প্রচারণায় আরও অনেক দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তবে সম্ভাব্য এসব দেশের মধ্যে ওমান একটি। দেশটির রাষ্ট্রদূত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরাইলের সঙ্গে আমিরাতের শান্তি চুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৌদি আরবও অবৈধ রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্থাপনে অবশেষে রাজি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
























