ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে ‘জল্লাদ’ আখ্যা দিলেন নাফতালি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ‘জল্লাদ’ আখ্যা দিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইরানের পরমাণু চুক্তি ফের কার্যকরের আগে পরাশক্তি দেশগুলোকে আবারো চিন্তা ভাবনার আহ্বান জানিয়েছেন তিনি। জেরুজালেমে মন্ত্রিসভার প্রথম বৈঠকে নাফতালি বেনেট এ কথা বলেন।
বৈঠকে বেনেট দাবি করেন, বছরের পর বছর ধরে হাজার হাজার ‘নিরপরাধ ইরানীকে’ মৃত্যুদণ্ড দেয়ায় ইব্রাহিম রাইসি কুখ্যাত। ইরানের প্রেসিডেন্ট হিসেবে রাইসি নির্বাচিত হওয়ায় এই চুক্তিতে ফিরে যাওয়ার ব্যাপারে পরাশক্তি দেশগুলোকে ভেবে দেখতে হবে। ইরানের বিরুদ্ধে জেগে ওঠার এটাই শেষ সময়। ১৯৮৮ সালে হাজার হাজার রাজনৈতিক বন্দিকে বিচারবহির্ভূত হত্যায় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হাত থাকার অভিযোগ রয়েছে। সে সময়ের বিচারবহির্ভূত হত্যাকান্ডের অভিযোগ কখনোই স্বীকার করে না ইরান।






















