ইন্টারনেটে বাংলা কন্টেন্ট বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
৭৫ এর পর বাংলা ভাষার উৎকর্ষতা বাড়াতে কোন সরকারই কাজ করেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান চর্চা ও গবেষণায় ভাষার ব্যবহার আরো বাড়াতে হবে। সেই সাথে ইন্টারনেটে বাংলা কন্টেন্ট বাড়ানো তাগিদ দেন সরকার প্রধান।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সিটিটিউট মিলনায়তনে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমার ভাইয়ের রক্ত রাঙ্গানো একুশে ফ্রেবুয়ারী গানটির মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের শুভসূচনা। এ সময় চার দিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পরবর্তী কোন সরকারই ভাষার উৎকর্ষতা বাড়াতে কাজ করেনি।
বাংলা ভাষার ব্যবহারকে আরো বেশি সহজতর করার পাশাপাশি বিজ্ঞান চর্চায় বাংলা ব্যবহারের তাগিদ দেন তিনি।
সেই সাথে আন্তর্জাতিক অঙ্গনে সমান তালে এগিয়ে যেতে তরুণদের সুযোগ করে দেয়ার আহ্বান জানান সরকার প্রধান।
এছাড়া, উন্নত সৃজনশীল বাংলাদেশ গড়তে ভাষা বিকাশের নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















