০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ই-ক্যাবের ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড পেল ৩৪টি প্রতিষ্ঠান

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • / ১৮৯৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ই-কমার্স এবং ইকমার্স খাত সংশ্লিষ্ট ৩৪টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই ক্যাব)। ই-ক্যাব গত ৯ নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর কাছে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) তুলে দেয় সংগঠনটি।

ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি,  বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ই-ক্যাবের উপদেষ্টা কমিটির সদস্য নাহিম রাজ্জাক বক্তব্য প্রদান ও বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান করেন। তারা এই অনুভূতি ব্যক্ত করেছেন যে এই ধরনের স্বীকৃতি ই-কমার্স শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে এবং উৎসাহিত করবে।

জমকালো এই আয়োজনে ২৭টি ক্যাটাগরিতে নিরপেক্ষ বিচারকগনের মূল্যায়নে প্রায় ২০০ আবেদন থেকে নির্বাচিত ৩৪টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে, দারাজ বাংলাদেশ লিমিটেড সেরা ই-কমার্স মার্কেটপ্লেস, ফুডপান্ডা সেরা ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, বিকাশ লিমিটেড সেরা এমএফএস প্ল্যাটফর্ম এবং সিটি ব্যাংক ই-কমার্সের জন্য সেরা ব্যাংকিং সলিউশনের জন্য অ্যাওয়ার্ড অর্জন করে। অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছে ওয়ালটন, উবার, আড়ং, মাস্টারকার্ড, শেয়ারট্রিপ এবং টেন মিনিট স্কুল।

এছাড়াও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, চালডাল, রকমারি, শপআপ, পিকাবু, ইস্টার্ন ব্যাংক, বিক্রয়, একশপ, স্টেডফাস্ট, নগদ, সেবা এক্সওয়াইজেড, সাজগোজ, আরোগ্য, ফসল, বাটা, রিবানা, সিঙ্গার, উপায়, পাঠাও, ডিজিবক্স, স্কাইটেক, লালসবুজ, উইমেন এন ই-কমার্স, ব্রেইনস্টেশন২৩ কে পুরস্কৃত করা হয়েছে, যারা নিজ নিজ ডোমেইন এ সফলতার সাথে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ই-ক্যাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল এবং পরিচালক ও ইকমা আহ্বায়ক খন্দকার তাসফিন আলম এবং অন্যান্য নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। ই-ক্যাব, এই আয়োজনের মাধ্যমে, ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে উদ্ভাবন এবং উৎকর্ষের সংস্কৃতি গড়ে তোলার প্রতি তার প্রতিশ্রুতিকে জোরালো করেছে। দি ডেইলি স্টারের সহযোগিতায়, অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ইউসিবি, উপায়, সিঙ্গার, গ্লোবাল ব্র্যান্ড, বার্জার, স্টেডফাস্ট, বিক্রয় এবং সি এক্সপ্রেস।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ই-ক্যাবের ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড পেল ৩৪টি প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৫:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩