আ’লীগের নব-নির্বাচিত সভাপতিমণ্ডলীর দুই সদস্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্যের দায়িত্ব পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
দুপুরে ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান নব-নির্বাচিত সভাপতিমণ্ডলীর দুই সদস্য। এসময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, রাজপথে অবস্থান নিয়ে সব অপশক্তিকে মোকাবেলা করা হবে। এদিকে দলের নব-নির্বাচিত আরেক সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, আন্তর্জাতিক মহলের পেছনে ঘুরে লাভ হবে না বিএনপির। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে তারা অতীতেও যেমন মাঠে ছিলেন– ভবিষ্যতেও তেমনি থাকবেন।





















