আর প্রতিবাদ নয়, এবার প্রতিরোধ গড়ে তোলা হবে : মির্জা আব্বাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
সরকারকে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি হুশিয়ার দিয়ে বলেন, আর প্রতিবাদ নয়, এবার প্রতিরোধে করা হবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে যশোরের নেতা বদিউজ্জামান ধনিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করে জাতীয়বাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে, সরকার পতনের আন্দোলনে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান দলের শীর্ষ নেতারা।
সমাবেশে বিএনপি সরকার বিদায়ের ইশতেহার তৈরি করছে বলে হুশিয়ারি দেন, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, আগামী দিনে আর প্রতিবাদ নয়, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
কোনো অবস্থাতেই অনির্বাচিত সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারো জানান, নেতারা।






















