আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানি আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
- / ২১৯৪ বার পড়া হয়েছে
নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানার দুটি ও পল্টন থানার আরও দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানি আজ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে দুপুরের দিকে এ শুনানি অনুষ্ঠিত হবে।
আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, গত ২৮ অক্টোবরের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। এর মধ্যে ছয় মামলায় জামিন পেয়েছেন তিনি। আজ বাকি ৪ মামলায় জামিন শুনানির জন্য ধার্য রয়েছে। আদালত তার জামিন মঞ্জুর করলে কারামুক্তিতে আর বাধা থাকবে না।
২০২৩ সালের ২ নভেম্বর মধ্যরাতে গুলশানের একটি বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়। পরদিন ৩ নভেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।






















