আমিন জুট মিলসে শ্রমিকদের অবরোধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে আমিন জুট মিলসের শ্রমিকরা।
সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মিলের গেইটের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এই সময় শ্রমিকরা দাবি করেন, গত বছরের ৩০ মে সরকারি এক আদেশের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করে দেয়া হয়। ফলে বেকার পড়েন পাটকলের ৭০ হাজার শ্রমিক। ওই সময় শ্রমিকদের সকল পাওনা পরিশোধ এবং মিলগুলোর আধুনিকায়নের মাধ্যমে দুই মাসের মধ্যে পুণরায় মিল চালুর আশ্বাস দিয়েছিলেন পাটমন্ত্রী। কিন্তু এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বদলি ও অস্থায়ী শ্রমিকরা তাদের পাওনা বুঝে পাননি। ফলে অর্থকষ্টে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন বলে জানায় শ্রমিকরা। দ্রুত শ্রমিকদের পাওনা টাকা বুঝিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা।






















