আমদানি পণ্যে সর্বনিম্ন কর ধার্যে এনবিআরকে প্রধানমন্ত্রীর নির্দেশ
- আপডেট সময় : ০২:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
আমদানি পর্যায়ে সব ভোগ্যপণ্যের সর্বনিম্ন কর নির্ধারণ করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সকালে গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ভোক্তা পর্যায়ে শুল্ক কমানো সংক্রান্ত ফাইলে আইনমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। তিনি আরো বলেন, আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে এনবিআরকে শিগগিরিই ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে, ভোজ্যতেলের ওপর সব ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বৈঠকে এভিডেন্স অ্যাক্ট, সুপ্রিম কোর্টের বিচারকদের ছুটি, পরিত্যক্ত সম্পত্তি-বাড়ি ও জাকাত তহবিল ব্যবস্থাপনাসহ মোট ৪টি আইনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।





















