০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

আবারও বানভাসি মানুষের পাশে প্রয়াস গ্রুপ

এস. এ টিভি
  • আপডেট সময় : ১০:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
  • / ১৭৯৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কয়েক লক্ষ মানুষ পানি বন্দি জীবন যাপন করছে। পবিত্র ঈদুল আযহায় বানভাসি মানুষদের সাথে ঈদের আনন্দ উদযাপন করেছেন প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার তালুকদার।

সুনামগঞ্জের দিরাই উপজেলা ও শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামে উজানের পানিতে ক্ষতিগ্রস্থ পরিবারকে নতুন পোশাকসহ আর্থিকভাবে সহায়তা প্রদান করেছে ‘প্রয়াস গ্রুপ’। টানা চারদিন বানভাসি মানুষের মধ্যে ঈদের আনন্দ যোগ করতে আবারও ৫ হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গী ও বাচ্চাদের জন্য পোশাক বিতরণ করেছেন।

এ ঈদ উপহার সামগ্রী সকল সাধারণ মানুষের কাছে পৌছে দিতে সহায়তা করেন স্থানীয় জনপ্রতিনিধি। দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল বলেন, ‘আমাদের রাজানগর ইউনিয়নের মানুষের জন্য প্রয়াস গ্রুপের চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার তালুকদার যা করেছেন এতে আমি ও আমার ইউনিয়নের সকল মানুষ কৃতজ্ঞ।’

দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার জানান, ‘প্রয়াস গ্রুপের চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার তালুকদার আর্তমানবতার কাজে নিয়োজিত। ঝড়-বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করে প্রতিটা মানুষের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় নিজে সাহায্য সহযোগিতা করে আসছেন। আমি আমার ইউনিয়নবাসির পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ওনার প্রয়াস রুপের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’

এ প্রসঙ্গে প্রয়াস গ্রুপ তথা হাওর প্রয়াস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার জানান, ‘এখন সময় এসেছে বানভাসি মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর। আমাদের অনুভব করতে হবে তাদের দুঃখ। দেশের বিভিন্ন প্রান্তে বানভাসি মানুষকে সাহায্যের জন্য কাজ শুরু হয়েছে। সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে ত্রাণ বিতরণও চলছে। মানুষ সত্যিকারার্থে আজ বানভাসি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, আমি নিজেও হাওরের সন্তান। এ হাওরে আমার বেড়ে ওঠা। সেই টান থেকে হাওরের মানুষের এ দুঃসময়ে সামর্থ অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছি। আজকে আমরা যদি তাদের পাশে এসে দাঁড়াই, তাদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিই তাহলেই তাদের মুখে হাসি ফুটে উঠবে। ঈদের সময় আমরা যেমন আনন্দ উপভোগ করব তেমনি চেষ্টা করব, সেই আনন্দ যেন তাদেরও স্পর্শ করতে পারে। ‘হাওর প্রয়াস ফাউন্ডেশন’ সর্বদা মানুষের পাশে ছিল ভবিষ্যৎতেও থাকবে।

এদিকে প্রয়াস গ্রুপের পরিচালক রূপক রঞ্জন তালুকদার বলেন, ‘বানভাসিদের সাথে আমরা ঈদ উদযাপন করছি। খুব ভালো লাগছে, সত্যি বলতে এমন সময়ে এ মানুষগুলোর পাশে থেকে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারার মধ্যে আনন্দ অনেক। আমরা এর আগেও বন্যার্থ মানুষের পাশে ছিলাম। ভবিষ্যৎতেও পাশে থাকবো।’

উল্লেখ, এর আগে প্রয়াস গ্রুপ ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করেন।  সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা উপজেলার বানভাসিদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য, মেডিকেল সামগ্রী, বিশুদ্ধ পানিসহ খাবার স্যালাইন বিতরণ করেন তারা। একইসঙ্গে প্রায় ৫ হাজার পরিবারকে আর্থিক সহায়তাও দিয়েছে প্রয়াস গ্রুপের সহ-প্রতিষ্ঠান হাওর প্রয়াস ফাউন্ডেশন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারও বানভাসি মানুষের পাশে প্রয়াস গ্রুপ

আপডেট সময় : ১০:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২