আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল নিশ্চিত করেছে সেনেগাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল নিশ্চিত করেছে সেনেগাল। প্রথম সেমিফাইনালে বুরকিনা ফাসোকে ৩-১ গোলে হারিয়েছে সাদিও মানেরা।
শুরু থেকেই আক্রমনাত্নক ফুটবল খেলেও প্রথামার্ধে গোলের দেখা পাইনি কোন দলই। কয়েকবার সুযোগ তৈরি করেও লক্ষ্য ভেদ করতে পারে নি সেনেগাল।তবে ম্যাচের ৭০ মিনিটে ডিয়াল্লোর গোলে এগিয়ে যায় লায়ন্সরা। এরপরে ৭৬ মিনিটে আরো এক গোল পেয়ে ম্যাচের নিয়ন্ত্রন নেয় সেনেগাল। ৮২ মিনিটে ব্লাটি তোরের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় বুরকিনা ফাসো । তবে ৮৭ মিনিটে তারকা স্ট্রাইকার সাদিও মানের গোলে জয় নিশ্চিত করেন সেনেগাল। দ্বিতীয় সেমিতে রাত ১টায় ক্যামেরুনের মুখোমুখি হবে মিশর।






















