আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০৮:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন। তিনি জানান, ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া, শনিবার রাত থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় হোটেল-মেসে তল্লাশী চালাবে আইন-শৃঙ্খলা বাহিনী।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা দেখতে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
এ সময় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি জানান, প্রতিটি কর্ণারে থাকবে সিসিটিভি ক্যামেরা। পুরো এলাকাজুড়ে পর্যাপ্ত সংখ্যক সাদা পোশাকে ও ইউনিফর্মে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারে যাতায়ত নির্বিঘ্ন করতে সকাল থেকে যান চলাচল থাকবে নিয়ন্ত্রিত। ওইদিন জনসাধারণকে পলাশী মোড় হয়ে জগন্নাথ হল সড়ক দিয়ে শহীদ মিনারে যেতে হবে এবং দোয়েল চত্বর দিয়ে বের হতে হবে।
করোনার জন্য সরকারি বিধিনিষেধ মেনে শহিদ মিনারে আসার আহবান জানান শফিকুল ইসলাম।























