আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া
- আপডেট সময় : ০২:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারিত্বের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে মালয়েশিয়া ও বাংলাদেশ। সকালে মালয়েশিয়ার পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় পরদানা পুত্রা-য় দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে এ প্রত্যয় জানানো হয়। সংবাদ সম্মেলনে বাণিজ্য, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। এরআগে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর।
সফরের দ্বিতীয় দিনে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
একান্ত বৈঠকের পরে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
এই সময় একটি সমঝোতা স্মারক ও দুটি নোট বিনিময় করেন তারা।
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে এবং অবৈধ শ্রমিকদের বৈধ করে নেয়ার আহবান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান।
আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধানের মালোশিয়ার সহযোগিতা তারেক রহমান।
এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বলেন, শিক্ষা,পর্যটন, সংস্কৃতি এবং কৃষিক্ষাতে দুই দেশের কাজ করার সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যহ্নভোজে অংশ নেন, তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। মধ্যহ্নভোজে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় এবং বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়।























