আজও বেড়েছে যমুনা নদীর পানি
- আপডেট সময় : ০৪:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে আজও বেড়েছে যমুনা নদীর পানি, একইসাথে জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া চলনবিল সহ অভ্যন্তরীন সকল নদ নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘন্টায় ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার মাত্র ৩৬ এবং একই সময়ে কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টেও আর ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
……….
মানিকগঞ্জের যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে গেল ২৪ ঘন্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রতিদিনই ৭ উপজলার অভ্যন্তরীণ নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে জেলার হরিরামপুর, শিবালয়, ঘিওর ও সাটুরিয়া উপজেলার কয়েক স্থানে দেখা দিয়েছে নদী ভাঙ্গন।
……….
মাদারীপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির সাথে সাথে তিব্র আকার ধারণ করেছে নদী ভাঙ্গন। অস্বাভাবিক পানি বৃদ্ধির সাথে সাথে অর্ধশতাধিক বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভিটে মাটি ও ফসলি জমি হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে ভাঙ্গন কবলিতরা।























