আজ সিলেটে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বেশ কয়েকটি প্রকল্প
- আপডেট সময় : ১১:২৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একাধিক কর্মসূচিতে অংশ নিতে সকালকে সিলেটের উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী। সঙ্গে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সফরে বিমানযোগে সিলেট বিমানবন্দরে অবতরণের পর হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। এরপর সিলেট শহরের জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুরে সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকাল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত স্পোর্টসের উদ্বোধনী করবেন সরকার প্রধান। পরে জেলা শিল্পকলা একাডেমি, সিলেটে আয়োজিত দলীয় সভায় যোগ দেবেন তিনি। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সফর নির্বিঘ্ন করতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে সিলেটে ভোর থেকে টানা বৃষ্টি হচ্ছে।
















