আজ শুক্রবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
১৩ দিনের সরকারি সফর শেষে আজ শুক্রবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন তিনি।বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে ওয়াশিংটনে তার ছেলে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বাসায় অবস্থান করেন। ইতোমধ্যে ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিনি। রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।





















