আজ থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
আজ থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর বিআরটিসি বাস ডিপো থেকে এই টিকিট সংগ্রহ করতে হবে। প্রথম দিনে পাওয়া যাবে আগামী ১৪ এপ্রিলের টিকিটি।
এর মধ্যদিয়ে এবারের ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে সরকার মালিকানাধীন গণপরিবহনটি। আর এ বছর বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ (চাষাঢ়া) বাস ডিপো থেকে ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।
বিআরটিসি কর্তৃপক্ষ জানাচ্ছে, ঈদ সার্ভিসে সারাদেশে বিআরটিসি ৯০০ বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রয়োজন হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। ঢাকাসহ আশপাশের এলাকায় বিআরটিসির ৫৫০টি বাস চলবে। দক্ষিণের প্রায় সব জেলায় বিআরটিসির বাস চলাচল করবে।
















