০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

আজ এই দিনে চাষাঢ়ায় আ’লীগের দলীয় কার্যালয়ে বোমা হামলায় প্রাণ হারায় ২০জন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • / ১৫৯৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ভয়াল ১৬ জুন। ২০০১ সালের এই দিনে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোমা হামলায় প্রাণ হারায় ২০জন। দীর্ঘ ২০বছরেও বিচার পায়নি ভুক্তভোগীরা। প্রায় আট বছর আগে মামলার চার্জশিট জমা দেয় সিআইডি। এই ঘটনায় দোষীদের বিচার দেখে মরতে চান নিহতদের স্বজনরা।

২০০১ সালের ১৬জুন রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে নৃশংস বোমা হামলায় অজ্ঞাত নারীসহ ২০জন নিহত হয়। তৎকালীন স্থানীয় সংসদ সদস্যসহ আহত হয় অর্ধশত। অনেকেই চিরতরে পঙ্গু হয়ে যায়।

দুটি মামলায় ১৪ বছরে সাত বার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়। ২০১৩ সালের দুই মে ছ’জনের নাম উল্লেখ করে চার্জশীট দাখিল করে সিআইডি। বর্তমানে স্বাক্ষ্য গ্রহণ চলছে। বিচার নিয়ে হতাশ নিহতদের স্বজনরা।

এ ঘটনায় দু’পা হারানো রতন কুমার দাশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মামলার বাদী অ্যাডভোকেট খোকন সাহা জানান, ১৮ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। সব আসামির মৃত্যুদণ্ড হবে বলে মনে করেন তিনি।

মামলা দু’টি এখন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন রয়েছে। করোনার কারণে স্থগিত রয়েছে। পরিস্থিতি ভালো হলে দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানান পিপি।

অন্যতম আসামী মুফতি হান্নানকে ২০১৭ সালে অন্য একটি মামলায় ফাঁসি দেওয়া হয়। মামলার অন্য দুই আসামী জমজ সহোদর আনিসুল মোরছালিন ও মুহিবুল মোত্তাকিন ভারতের কারাগারে আটক রয়েছে। আসামী ওবায়দুল্লাহ রহমান পলাতক রয়েছে। আরেক আসামী নাসিকের ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু জামিনে এবং শাহাদাৎ উল্লাহ জুয়েল কারাগারে রয়েছেন।

এদিকে, দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারের পাশে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কোরানখানি ও কাঙ্গালি ভোজের আয়োজন করে বিভিন্ন সংগঠন ও নিহতের স্বজনরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ এই দিনে চাষাঢ়ায় আ’লীগের দলীয় কার্যালয়ে বোমা হামলায় প্রাণ হারায় ২০জন

আপডেট সময় : ০৫:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১