আগামীকাল বরিশালের ৫০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:২১ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বরিশালের ৫০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল ২১ জুন। মাঠে ঘাটে প্রচারণা এখন বন্ধ।
সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম পৌছানো হচ্ছে কেন্দ্রগুলোতে। নিরাপত্তা করা হয়েছে জোরদার। ৫০টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থি রয়েছেন ১৬০ জন। ইতিমধ্যেই ১৪ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। দেড়শ’ টি মহিলা সংরক্ষিত ওয়ার্ডে প্রাত্থি হয়েছেন ৫১৫ জন এবং ৫৪০টি সাধারন সদস্যপদে প্রার্থি রয়েছেন ১৬২৩ জন।
নির্বাচন সুষ্ঠু করতে প্রধান নির্বাচন কমিশনার বরিশাল এসে সভা করে গেছেন। বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সুস্ঠু নির্বাচনে ৩ হাজার পুলিশ অস্ত্র নিয়ে মোতায়েন থাকবে। কোন অঘটন বরদাস্ত করা হবে না।






















