আগামী সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৪:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৭২৬ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায়, আগামী সপ্তাহের মধ্যেই দেশটিতে যৌথ সামরিক হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
কর্মকর্তারা জানান, নতুন এই যুদ্ধে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে তীব্র বোমাবর্ষণের পাশাপাশি দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখলের পরিকল্পনা করা হচ্ছে। এমনকি ইরানে কমান্ডো পাঠিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনিয়ে আনার মতো ঝুঁকিপূর্ণ ছকও রয়েছে, যেখানে সরাসরি লড়াইয়ে নামতে পারে হাজারো মার্কিন সেনা। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ কে এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধকে অত্যাসন্ন ধরে নিয়েই তারা প্রস্তুতি নিচ্ছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। এর আগে চীন সফর শেষে ট্রাম্প জানান, ইরান যদি ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়, তবেই কেবল ওয়াশিংটন বিকল্প কিছু ভেবে দেখবে।

















