আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে পূর্বাচলের জলসিড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী শেষে এ কথা বলেন তিনি। বাংলাদেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে বলেন মন্তব্য করেন সড়ক ও সেতু মন্ত্রী। এসময় তিনি আরও বলেন, ‘এবারের ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং, কারণ দেড় কোটি মানুষ ঢাকার বাহিরে গেলেও ১ কোটি কোরবানির পশু ঢাকায় ঢুকবে। নতুন করে আরও একটি যমুনা সেতু করা যায় নাকি সেটি চিন্তা করা হচ্ছে।














