আওয়ামী লীগের ভোট চুরির স্বীকারোক্তি পাওয়া গেছে নবগঠিত নির্বাচন কমিশনের কাছে: দুলু
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
ভোট চুরি করে বার বার আওয়ামী লীগের ক্ষমতা দখলের স্বীকারোক্তি পাওয়া গেছে নবগঠিত নির্বাচন কমিশনের কাছে। আগামী নির্বাচনেও তারা ইভিএম ব্যবহার করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তবে বিএনপি তা প্রতিহত করবে। এ কথা জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিকেলে রাজশাহী জেলা মহিলা দলের কর্মীসভায় তিনি একথা বলেন। এসময় দুলু আরো বলেন, সকল ষড়যন্ত্র ছিন্ন করে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় নেতারা।























