আওয়ামী লীগকে উৎখাত করাই বিএনপির প্রধান লক্ষ্য : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
গণবিরোধী আওয়ামী অপশাসন উৎখাত করাই বিএনপির প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগকে ডাকাতের সরকার উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের আমলে কোন দিনই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়নি। বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীর নামে হাজারো মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। ঠাকুরগাঁও সদর উপজেলাতেই সরকার সাড়ে ৭ হাজার রাজনৈতিক মামলা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোকনউদ্দিন ভূইয়ার সভাপত্বিতে সম্মেলনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামসহ অনেকে।























