আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধর্না দেয় : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ প্রমাণ করে, আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধর্না দেয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিকেলে জাতীয় প্রেসক্লাবে দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে “স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তিপাক” এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল করে জাগপা। এতে, মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের মৌলিক অধিকার ও সংবাদ পত্রের স্বাধীনতা হরণ করেছে। এছাড়া উন্নয়নের নামে সরকার প্রহসন করছে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দল যখনই ক্ষমতায় আসতে চাচ্ছে, তখনই সরকার মিথ্যে মামলা দিয়ে বিএনপির কর্মীদের সাজা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে মন্তব্য করেন, বিএনপির মহাসচিব।























