আওয়ামী লীগ আমলে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভিক্ষা নিয়ে দেশ চালানোর নীতি নিয়েছিল বিএনপি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে গ্রহণ করা হয়েছে নানা পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
সকালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগ দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, করোনার কারণে অর্থনীতি কিছুটা ধাক্কা খেয়েছে, তারপরও প্রণোদনা দিয়ে তা ধরে রাখার চেষ্টা চলছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ৫টি স্বর্ণপদক সহ ৩২ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে কৃষিতে বিশেষ অবদান রাখার জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরুষ্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























