আইন-শৃঙ্খলা বাহিনীসহ সরকার রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করছে : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
আইন-শৃঙ্খলা বাহিনীকে গণমাধ্যমের পেছনে লেলিয়ে দিয়ে সরকার নিজেদের অপকর্ম আড়াল করতে চায়। কিন্তু, যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানবাধিকার রিপোর্টে তা উঠে এসেছে বলে দাবি করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, নিশিরাতের সরকার দেশের গণতন্ত্র হত্যা করতেই খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। দেশের আইন-আদালত ও রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান পরাধীনতার শৃঙ্খলে কাজ করছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। আইন-শৃঙ্খলা বাহিনীসহ সরকার রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করছে। তারই প্রমাণ যুক্তরাষ্ট্র প্রকাশিত বাংলাদেশের মানবাধিকার রিপোর্টে উঠে এসেছে বলে মন্তব্য করেন, রিজভী।























