আ’ লীগের কয়েক নেতাকে প্রকাশ্যে পেটানোর ঘোষণা কক্সবাজার-১ আসনের এমপির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
প্রকাশ্যে কক্সবাজার জেলার কয়েকজন আওয়ামী লীগ নেতাকে পেটানোর ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম।
মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ২১ বছরের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ কয়েকজন নেতাকে পিটিয়ে মারার হুমকি দেন এমপি জাফর।চকরিয়ার একটি হোটেলে আওয়ামী লীগের ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চকরিয়া-পেকুয়া আসনের এই এমপির দাবি, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে ভারতে অবস্থান করা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের যোগাযোগ রয়েছে। বিএনপির সঙ্গে আঁতাত করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন সংসদ সদস্য জাফর।


















