অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশ
- আপডেট সময় : ০২:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশ। দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার মিশনে আজ তৃতীয় টি-টুয়েন্টিতে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। মিরপুরে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।
টানা দুই টি-টুয়েন্টি খেলে বৃহস্পতিবার বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ। তৃতীয় টি-টুয়েন্টির আগে অনুশীলন নেই সাকিব–মাহমুদউল্লাহদের। টিম হোটেলেই ছিলেন ক্রিকেটাররা। তবে, মিরপুরে এদিন অনুশীলন করেছে অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ হেরে বাজে সময় পার করছে অজিরা। মিচেল মার্শ ছাড়া ফর্মে নেই কোন ব্যাটসম্যান। হতাশ অ্যাস্টন অ্যাগারও দিয়েছেন সরল স্বীকারত্তি। যদিও তৃতীয় টি-টুয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। এদিকে, প্রথম অজিদের বিপক্ষে কোন সিরিজ জয়ের স্বাদ নিতে মুখিয়ে আছে বাংলাদেশও।
‘মিরপুরের উইকেট খুবই কঠিন। যদিও শুরুটা আমরা ভালো করছি, তবে শেষ পর্যন্ত আমরা সেটা ধরে রাখতে পারছি না। এখানে আগে ব্যাট করে ১৩০-১৪০ রান করতে পারলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো সম্ভব।’-অ্যাস্টন অ্যাগার অলরাউন্ডার, অস্ট্রেলিয়া
























